একঘেয়ে ইলিশ এর রান্না খেয়ে আর ভালো লাগছিলোনা, তাই বানিয়ে নিলাম একটু নতুন ধরণের ইলিশ l এই রেসিপির নাম দিয়েছি "বাসুন্দি ইলিশ" l
রেসিপি আইডিয়া : Pomy sandy
ফটো এন্ড প্রেসেন্টেশন : Pomy sandy ( Subarna's Corner)
-----------------------------------------------------------------
** বাসুন্দি ইলিশ **
উপকরণ :
ইলিশ মাছ - চার পিস,
ঘন দুধ - ১/৩ কাপ,
কাজু বাটা - ১ চা চামচ,
পিস্তা বাটা - ১ চা চামচ,
পোস্ত বাটা - ২ চা চামচ,
হলুদ সর্ষে বাটা -১ চা চামচ,
কাঁচা লংকা বাটা - ১/২ চা চামচ,
(ঝাল বেশী খেলে কাঁচালনকা স্বাদমত দেবেন )
সরষের তেল - ২ টেবিল চামচ,
ব্রাউন সুগার - এক চিমটি
( না থাকলে চিনি - এক চিমটি),
জাফরান রং - এক চিমটি,
নুন - স্বাদমতন,
-----------------------------------------------------------------
প্রণালি :
বাটিতে পরিমাণমতো নুন ও সামান্য জাফরান রং মাখিয়ে ইলিশ মাছের টুকরো গুলো ১৫ মিনিট রেখে দিন।
একটা বাটি তে কাজু বাটা, পিস্তা বাটা, পোস্ত বাটা, হলুদ সর্ষে বাটা, কাঁচা লংকা বাটা, স্বাদমতন নুন মিশিয়ে নিন l
আরেকটা বাটিতে ব্রাউন সুগার ( না থাকলে চিনি ), ঘন দুধ, সামান্য জাফরান রং মিশিয়ে রেখে দিন l
কড়াইতে তেল গরম করে ইলিশ মাছ গুলো হালকা ভেজে তুলে নিন।
ইলিশ মাছ ভাজার পর কড়াই এ যে তেল থাকবে তাতেই আরেকটু সর্ষের তেল দিয়ে গরম করুন l তেল গরম হলে মেশানো মশলার পেস্টটা কড়াই এ ঢেলে দিন l নাড়া চাড়া করে করে খুব ভালো ভাবে কষে নিন l
মসলা কষা হলে ভাজা মাছ গুলো দিন মশলার ওপর l গ্যাসটা স্লো রেখে কড়াই এর ওপর চাপা ঢাকা দিয়ে ৫ মিনিট ছেড়ে দিন l
৫ মিনিট পর ঢাকা খুলে দুধ এর মিশ্রনটা দিন l
আবার কড়াই এর ওপর চাপ ঢাকা দিয়ে আরও ৫ মিনিট ছেড়ে দিন l
এবার আপনি বাসুন্দি ইলিশ পরিবেশন করতে পারেন গরম ভাত এর সাথে l
----------------------
** এতে কোনো জল দেবেন না l
** বাসুন্দি বানাতে দুধ, বাদাম, জাফরান এসব ব্যবহার হয় এই রান্নায় আমিও সেগুলো ব্যবহার করেছি তাই এর নাম দিয়েছি বাসুন্দি ইলিশ l
** আমার পরিবার এর সবাই এটা খেয়ে যথেষ্ট ভালো বলেছে আশা করছি আপনাদেরও বাসুন্দি ইলিশ ভালো লাগবে l
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
** আমি আমার নিজের রেসিপিতে বানিয়েছি, আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l
-----------------------------------------------------------------
** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks¬if_t=like
----------এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------


No comments:
Post a Comment